1. shahajahanbabu@gmail.com : admin :
ভৈরবে বোরকা বিতরণ ও হামলা নিয়ে বিএনপি–রিকশা প্রার্থীর অভিযোগ - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন



ভৈরবে বোরকা বিতরণ ও হামলা নিয়ে বিএনপি–রিকশা প্রার্থীর অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

এনসিপির কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক শরীফুল হক জয় বলেন, প্রতিদিনের মতো সোমবারও প্রার্থী আতাউল্লাহ আমীনকে নিয়ে গণসংযোগে ছিলেন তারা। আতাউল্লাহ আমীনের বাড়ির পাশে অবস্থিত আমানত ইসলামী স্কুলটি তার পরিবারের সদস্যরা পরিচালনা করেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে ট্রাস্টি বোর্ডের অর্থায়নে সেখানে কম্বল বিতরণ করা হয়েছিল, যার কিছু অংশ সেখানে রয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে আতাউল্লাহ আমীনের বাড়ির সামনে কয়েকজন নারী কর্মী তার পক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় যুবদলের কয়েকজনের নেতৃত্বে হামলা চালানো হয়। একপর্যায়ে হামলাকারীরা প্রার্থীর বোন ও ভগ্নিপতির গায়েও হাত তোলেন। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সরে যায়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে উপজেলা বিএনপি। ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, আতাউল্লাহ আমীনের বাড়ি থেকে ভোটারদের বোরকা, চাদর, কম্বল ও টাকা বিতরণ করা হচ্ছিল। এসব দিয়ে ভোটারদের রিকশা প্রতীকের পক্ষে ভোট দিতে প্ররোচিত করা হয়। স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে এর প্রতিবাদ করলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, নির্বাচনের আগে কোনো প্রার্থীর বাড়ি থেকে নগদ অর্থ, বোরকা বা কম্বল বিতরণ করা আচরণবিধির লঙ্ঘন। রিকশা প্রতীকের প্রার্থীর বাড়ির লোকজন এ কাজ করছিলেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ বলেন, নারী কর্মীদের ওপর হামলার লিখিত অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কম্বল, চাদর, বোরকা ও টাকা বিতরণের মৌখিক অভিযোগও এসেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আতাউল্লাহ আমীন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। তিনি এবারের নির্বাচনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ অঞ্চল) শরিফুল আলম।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST