1. shahajahanbabu@gmail.com : admin :
জামায়াত কথায় কথায় বিশ্বাসঘাতকতা করে: খায়রুল কবির খোকন - Pundro TV
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন



জামায়াত কথায় কথায় বিশ্বাসঘাতকতা করে: খায়রুল কবির খোকন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

খায়রুল কবির খোকন বলেন, আপনারা ধানের শীষ (বিএনপি), লাঙ্গল ও নৌকা (আওয়ামী লীগকে) দেখেছেন। এবার আমাদেরকে দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এইভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ইসলাম ও জাতিকে রক্ষা করতে হবে। তাদের ফাঁদে পা দেয়া যাবে না।

‘আমরা যা বলি তা করি, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না। জামায়াত কথায় কথায় মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।‘ এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন। তিনি গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদীর মাদবদী এসপি ইসিস্টিটিউট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।খায়রুল কবির খোকন বলেন, আপনারা ধানের শীষ (বিএনপি), লাঙ্গল ও নৌকা (আওয়ামী লীগকে) দেখেছেন। এবার আমাদেরকে দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এইভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ইসলাম ও জাতিকে রক্ষা করতে হবে। তাদের ফাঁদে পা দেয়া যাবে না।

তিনি আরো বলেন, আপনাদের অপকর্ম তো ৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চক্র এই দেশের মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের কল্যাণ হবে। দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি হবে। তাই দেশের কল্যাণে আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।

খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেয়ার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। তাই আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট তারেক রহমানের পক্ষে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন।

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী সভাপতিত্বে ও মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এড. শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ, বি.জি রশিদ নওশেরসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, মাধবদী পৌর বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST