1. shahajahanbabu@gmail.com : admin :
এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা - Pundro TV
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন



এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

মুমিন মুসলমানের দোরগোড়ায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। আর কয়েকদিন পরই শুরু হবে বরকতপূর্ণ এই অধ্যায়।

এ বছরও বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়ে বেশ ব্যবধান হবে। আসন্ন রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে বেশ কয়েকটি দেশের মানুষের। তারা ১৬ থেকে ২০ ঘণ্টার দীর্ঘ সময় রোজা রাখবেন।

রাশিয়া, গ্রিনল্যান্ডসহ এই তালিকার দেশগুলো হলো- আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড।

আর ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, চিলি, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কেনিয়ার মুসলিমরা এ বছর ১১ থেকে ১৪ ঘণ্টা রোজা রাখবেন।

যেসব অঞ্চলে দিন অস্বাভাবিকভাবে দীর্ঘ কিংবা ছোট, সেখানে মক্কা বা কাছাকাছি কোনো নাতিশীতোষ্ণ শহরের সময় গ্রহণ করার পরামর্শ দেন বিজ্ঞ আলেম ও মুফতিরা।

আগামী ১৮ কিংবা ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ উদিত হতে পারে। এ বছর বাংলাদেশে রোজার সময় কিছুটা কমে এসেছে। এজন্য মুসলমানদের রোজা পালন তুলনামূলক সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST