1. shahajahanbabu@gmail.com : admin :
সাংবাদিকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো জরুরি : সারজিস আলম - Pundro TV
সোমবার, ১১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন



সাংবাদিকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো জরুরি : সারজিস আলম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

সাংবাদিকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, ‘সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে পেশাদারিত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ে।’

তিনি বলেন, সাংবাদিকতা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পেশা। অথচ এই পেশার মানুষদের জন্য এখনো এমন কোনো কাঠামো গড়ে ওঠেনি যাতে তারা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে আর্থিক নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারেন।’

সংসদে যাওয়ার সুযোগ পেলে সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে বেতন কাঠামো ও সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সরকারি নীতির পাশাপাশি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় কীভাবে এ ব্যবস্থা কার্যকর করা যায়, সে বিষয়ে সংসদে আলোচনা করা হবে।’সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের ব্যক্তিগত রাজনৈতিক মত থাকতে পারে তবে সংবাদ পরিবেশন, প্রশ্ন করা কিংবা রিপোর্ট লেখার ক্ষেত্রে পেশাদারিত্বই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। সাংবাদিকরা সমাজ, জেলা ও রাষ্ট্রের দর্পণ। হাতে বুম বা ক্যামেরা থাকলে তখন সাংবাদিকতার দায়িত্বটাই সবচেয়ে বড় হয়ে ওঠে।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST