1. shahajahanbabu@gmail.com : admin :
ফরিদপুরে রিকশা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত - Pundro TV
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন



ফরিদপুরে রিকশা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নে রিকশা প্রতীকের এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ইউনিয়নের বিভাগদি আব্বাছিয়া দাখিল মাদরাসা সংলগ্ন মাঠে এ নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রিকশা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন ১১দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা শাহ্ মো: আকরাম আলী (ধলা হুজুর)।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘এখন আর বসে থাকার সময় নেই। সবাই রিকশা মার্কার দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন। সবাইকে আমার সালাম জানাবেন। আল্লাহু যদি চান তাহলে আমাদের জয়লাভ হবে। আর জয়লাভ হলে এই এলাকায় শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ।’

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন মো: সিরাজুল ইসলাম, মুফতী শফিকুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী মফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: তরিকুল ইসলাম, মুফতী ইমরান হুসাইন, মুফতী মিজানুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST