বিশ্বের ১২৩টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে মিশরের কায়রো। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। রবিবার সকাল ১০টা ২৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা কায়রোর মান ৩৭৮, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ২৪৫ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর।তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ঢাকার স্কোর হচ্ছে ২৩৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ১৯১ ও ১৯০ স্কোরে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি ও কলকাতা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।