1. shahajahanbabu@gmail.com : admin :
শুক্রবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ২৪ ঘণ্টা - Pundro TV
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন



শুক্রবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ২৪ ঘণ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না। সম্প্রতি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্দনপুর ডিআরএস এর জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে পরের দিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা কুমিল্লা সদর ও উপজেলা, কুমিল্লা বিসিক, কুমিল্লা ইপিজেড ও আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবেএতে আরো বলা হয়, গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST