1. shahajahanbabu@gmail.com : admin :
বিএনপির আরো ৫ নেতা বহিষ্কার - Pundro TV
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন



বিএনপির আরো ৫ নেতা বহিষ্কার

অনলািইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, পাবনা জেলার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান লেবু এবং চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST