1. shahajahanbabu@gmail.com : admin :
শুক্রবার নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির - Pundro TV
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন



শুক্রবার নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাতে জেলা জামায়াতের কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা আমির খন্দকার ইসহাক।

তিনি বলেন, ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা সামনে রেখে আগামী শুক্রবার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

জানা যায়, জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই সফর ঘিরে নতুন করে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জনসভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসন্ন নির্বাচনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা। এতে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST