1. shahajahanbabu@gmail.com : admin :
আরও ৮১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল - Pundro TV
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন



আরও ৮১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫

গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক মানুষ। শনিবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল-শিফা হাসপাতালের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা শহরের একটি স্টেডিয়ামের কাছে হামলায় শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামটি তাঁবুতে বসবাসকারী বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

বিবিসি যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, মানুষ খালি হাতে ও কোদাল দিয়ে বালু খুঁড়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, তারা বসে ছিলেন। একটি রাস্তায় হামলা হওয়ার পর হঠাৎ বিশাল বিস্ফোরণের শব্দ শোনেন।

আহমেদ কিশাউই নামে এই ফিলিস্তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “এই এলাকাটি তাঁবুতে পরিপূর্ণ ছিল– এখন তাঁবুগুলো বালুর নিচে। আমরা ঘণ্টার পর ঘণ্টা খালি হাতে খুঁড়েছি।”

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST