1. shahajahanbabu@gmail.com : admin :
গোয়ালন্দ বাজারে ২২ কেজির কাতল মাছ - Pundro TV
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন



গোয়ালন্দ বাজারে ২২ কেজির কাতল মাছ

নিউজ ডেক্স
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মাছটি স্থানীয় রওশন মোল্লার আড়তে উন্মুক্ত নিলামে তোলা হলে, সেটি ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

স্থানীয় জেলে রবিন হালদার ও তার সহযোগীরা ভোর রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যান। দীর্ঘ সময় পরে জাল তুলে বিশাল আকৃতির একটি কাতল মাছ দেখতে পান। মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাজারে নিয়ে গেলে রওশন মোল্লার আড়তে সেটি নিলামে তোলা হয়। সর্বোচ্চ নিলামে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মাছটির দাম দাঁড়ায় ৩৮ হাজার ৮৮০ টাকা।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, “পদ্মার বড় কাতল মাছের আলাদা চাহিদা রয়েছে। সাধারণত প্রবাসী , ঢাকার অভিজাত রেস্তোরাঁ বা ধনী ক্রেতারা এসব মাছ কিনে থাকেন। আমি মাছটি ক্রয় করে এখন দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি আপলোড দেওয়া হয়েছে। কেজিপ্রতি ১০০ টাকা লাভে মাছটি বিক্রি করার পরিকল্পনা রয়েছে”।

স্থানীয়রা জানান, পদ্মার বড় মাছ দেখতে ভোর থেকেই আড়তের সামনে ভিড় করেন উৎসুক জনতা। অনেকেই ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পদ্মার বুক থেকে ওঠা এই বিশাল মাছ যেন গোয়ালন্দের মানুষের মধ্যে উৎসবের আমেজ এনে দেয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST