পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিচের টেলিফোন বা ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে
ফলে আজ যদি চাঁদ দেখা যায় তাহলে আশুরা পালিত হবে আগামী (৬ জুলাই) রোববার; সেদিন সরকারি ছুটি থাকবে। সেদিন ব্যাংকও বন্ধ থাকবে।
‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে উৎপন্ন, যার অর্থ ‘দশ’। আরবি সনের প্রথম মাস মুহাররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। ইতিহাসে এ দিনটি বিভিন্ন যুগে নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার সাক্ষী।