1. shahajahanbabu@gmail.com : admin :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা; পলাতক যুবলীগ নেতা গ্রেফতার। - Pundro TV
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন



বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা; পলাতক যুবলীগ নেতা গ্রেফতার।

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা ঘটনায় এজাহারনামীয় পলাতক আসামী যুবলীগ নেতা রিংকু গ্রেফতার।
শুক্রবার দিবাগত রাতে গোয়েন্দা বিভাগের অভিযানে বগুড়ার ছিলিমপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমদাদুল করিম রিঙ্কু (৩০) সদরের সিলিমপুর এলাকার রেজাউল করিমের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সক্রিয় সদস্য।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছরের ১৬জুলাই রিংকু তার সঙ্গীয় অপরাপর আসামীগণ বগুড়া শহরের গালাপট্রি সংলগ্ন বগুড়া শহর বিএনপির কার্যালয় হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ ঘটায় । এই সংক্রান্তে বগুড়া সদর থানার মামলা ১৭ আগষ্ট মামলা দায়ের করা হয়। এরপর থেকেই রিংকু পলাতক ছিলো।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় আসামি কে গ্রেফতার করা হয়েছে এবং তাকে শনিবার আদালতে হাজির করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST