1. shahajahanbabu@gmail.com : admin :
বিনা মূল্যে বিতরণের দুই ট্রাক বই খোলাবাজারে জব্দ - Pundro TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন



বিনা মূল্যে বিতরণের দুই ট্রাক বই খোলাবাজারে জব্দ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রির সময় দুই ট্রাক বই জব্দ করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে মজুদকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

তারা হলেন—সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও মো. দেলোয়ার হোসেন (৫৬)।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করা হয় বলে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় অসাধু চক্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের বই মজুতদারির মাধ্যমে খোলাবাজারে বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে বাংলাবাজার এলাকায় এই অভিযান চালায় ডিবির লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম। অভিযানে প্রথম থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বই জব্দ করা হয়।

এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST