1. shahajahanbabu@gmail.com : admin :
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট - Pundro TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন



অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

নিউজ ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন।

আদালত মন্তব্য করে বলেছেন, অন্তর্বর্তী সরকারকে দেশের জনগণ বৈধ হিসেবে মেনে নিয়েছে, তাই এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

আদালত বলেছেন, ‘সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর, জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতেই এই সরকার বৈধভাবে কাজ করছে। তাই এ নিয়ে কোনো ধরনের বিতর্ক বা সংশয় থাকতে পারে না।’

এর আগে রিটকারীরা সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, তবে আদালত তাদের আবেদন খারিজ করে দেয় এবং সরকারের বৈধতার বিষয়টি নিশ্চিত করে।

তবে রিটকারী আইনজীবী মুহসিন রশিদ এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST