1. shahajahanbabu@gmail.com : admin :
বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি - Pundro TV
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন



বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি

নিউজ ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, পূর্ব-দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়বে সৌদি আরব। সেজন্য বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চাই।

রোববার (০৫ জানুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে এই কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব-দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়া যেতে পারে।

অতীতের কথা উল্লেখ করে ঈসা বিন ইউসুফ আল দুহাইলান অভিযোগ করে বলেন, অনেক বড় প্রকল্প সাবেক প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে থাকতো। ব‍্যক্তি স্বার্থে এসব প্রকল্প আটকে ফেলা হতো বলে আমার ধারণা।

তিনি বলেন, একুয়াপাওয়ার যখন বাংলাদেশে সাড়ে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ছিল প্রতিষ্ঠানটিকে সুযোগ দেওয়া হয়নি।

এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সৌদি কোম্পানি আরামকোর মত দক্ষিণ কোরিয়ার স‍্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার। এমন ভুল নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এতদিন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হয়েছিল, ততটা ছিল না। কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST