1. shahajahanbabu@gmail.com : admin :
আজও ১১ ঘণ্টা কারফিউ শিথিল - Pundro TV
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন



আজও ১১ ঘণ্টা কারফিউ শিথিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪

রবিবারের মতো আজ সোমবার ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে। এদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। একই সঙ্গে বিকেল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। গত শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ওইদিন তিনি বলেন, ‘রবি, সোম ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে। তবে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রবিবার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST