1. shahajahanbabu@gmail.com : admin :
ঢাকা অতিক্রম করবে ঘূর্ণিঝড় রেমাল : আবহাওয়া অফিস - Pundro TV
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন



ঢাকা অতিক্রম করবে ঘূর্ণিঝড় রেমাল : আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে যশোর পূর্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। আজ দুপুর ৩টার দিকে ঘূর্ণিঝড় রেমাল রাজধানী ঢাকা অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে। তবে ধীরে ধীরে এটি দুর্বল হয়ে যাবে। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের কেন্দ্র ঢাকার ওপর দিয়ে গেলেও তেমন কোনো প্রভাব ফেলবে না। সামান্য বৃষ্টিপাত হবে। এর সঙ্গে থাকবে দমকা হাওয়া। মঙ্গলবার ঢাকার আবহাওয়া স্বাভাবিক হতে পারে। আজিজুর রহমান বলেন, সকাল ৬টায় ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ৫৯ কিলোমিটার। ভোর থেকে ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ আবহাওয়াবিদ আরো বলেন, আমরা যে পথের কথা বলেছিলাম, ঘূর্ণিঝড় সেই পথ দিয়ে অতিক্রম করেছে। সাগরে যেসব ট্রলার নিরাপদে আছে, তাদের আগামী ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST