1. shahajahanbabu@gmail.com : admin :
শাহ আমানত বিমানবন্দর ১৭ ঘণ্টা পর চালু - Pundro TV
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন



শাহ আমানত বিমানবন্দর ১৭ ঘণ্টা পর চালু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের কারণে বন্ধ হওয়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১৭ ঘণ্টা পর চালু হয়েছে। সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। সোমবার ভোর ৫টায় বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়। শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল সোয়া ১০টায় তিনি বলেন, এখনো পর্যন্ত তিনটি ফ্লাইট এসেছে, দুটি চলে গেছে। আরেকটি ফ্লাইট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর পর রবিবার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST