1. shahajahanbabu@gmail.com : admin :
মেট্রোরেল চলাচল স্বাভাবিক - Pundro TV
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন



মেট্রোরেল চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মে, ২০২৪

প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৭টার কিছুটা পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। খোঁজ নিয়ে জানা যায়, সকাল প্রায় ৭টার কিছুটা পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ৮টা ৫৪ মিনিটে চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লায় রয়েছে, টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়া পাড়া থেকে বিজয় সরণী অংশে এই সমস্যা দেখা দেয়। যার ফলে এই সময়ে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST