1. shahajahanbabu@gmail.com : admin :
উপজেলা নির্বাচনে চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ : ইসি সচিব - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন



উপজেলা নির্বাচনে চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ : ইসি সচিব

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলায় দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় গড়ে ১৭ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুর ১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘এই চার ঘণ্টায় গড়ে ১৬ দশমিক ৯৪ শতাংশ ভোট পড়েছে। বড় ধরনের অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তবে ছোট-খাটো মিলিয়ে ১৮টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ইসি সচিব জানান, ভোটের আগে একজন আনসার সদস্য স্ট্রোক করে এবং ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘সাধারণত আমাদের দেশে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়ে। আশাকরি, প্রথমধাপের তুলনায় ভোটের হার বাড়বে। প্রথম ধাপের ভোটে প্রথম চার ঘণ্টায় ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছিল বলে ইসি থেকে জানানো হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST