1. shahajahanbabu@gmail.com : admin :
কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ - Pundro TV
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন



কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মে, ২০২৪

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিসহ বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার রাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস কিরগিজ প্রজাতন্ত্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে বিশকেকে সাম্প্রতিক গণসহিংসতার বিষয়ে যোগাযোগ রাখছে। দূতাবাস এ বিষয়ে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ রাখছে। কিরগিজ প্রজাতন্ত্রের জন্য স্বীকৃত উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বলেছে, কিরগিজস্তানের পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের এই মুহূর্তে বাড়ির ভেতরে থাকতে এবং এ সংক্রান্ত যেকোনো সমস্যায় দূতাবাসের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগের জন্য জরুরি নম্বরে +৯৯৮৯৩০০০৯৭৮০ কল করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশকেকে পাকিস্তানের মিশন জানিয়েছে, ১৭ মে রাতে শুরু হওয়া সহিংসতার মধ্যে বিশকেকের কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে হামলা হয়েছে—যেখানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা বসবাস করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST