1. shahajahanbabu@gmail.com : admin :
যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস - Pundro TV
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন



যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ১২ মে, ২০২৪

সারা দেশে গরমের তীব্রতা অনেকটা কমেছে। শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হয়েছে। যা আজ রবিবারও অব্যাহত থাকতে পারে বলে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সব বিভাগে ঝড়বৃষ্টির এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে রবিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন সন্ধ্যা থেকে পরের দিন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে। এদিকে রাজশাহীতে শনিবার দেশের সর্বোচ্চ ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ঢাকায়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST