1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘মাদক বিক্রেতার’ বিরুদ্ধে মামলা - Pundro TV
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন



বগুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘মাদক বিক্রেতার’ বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বগুড়ার শেরপুর উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় শাকিল হোসেন (২৬) নামের এক তরুণকে আসামি করেছে ওই কিশোরীর পরিবার। অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে থানায় দুটি মামলা হয়েছিল।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারসূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে ওই কিশোরী। গত ২৩ এপ্রিল প্রচণ্ড তাপপ্রবাহের সময় সন্ধ্যার পর বসতঘরের দরজা খোলা রেখে ঘুমিয়েছিল ওই ছাত্রী। এ সময় শাকিল কৌশলে ওই বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় কিশোরী চিৎকার দিলে আশপাশের লোক এগিয়ে আসেন। তখন শাকিল দ্রুত পালিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST