1. shahajahanbabu@gmail.com : admin :
পদ্মা সেতুতে ১৫শ কোটি টাকা টোল আদায় - Pundro TV
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন



পদ্মা সেতুতে ১৫শ কোটি টাকা টোল আদায়

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এক হাজার ৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু। সেতু চালু হওয়ার পর থেকে রোববার (২৭ এপ্রিল) পর্যন্ত এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী। তিনি বলেন,পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে।

দেশের বৃহত্তম এই সেতুর উভয় প্রান্ত দিয়ে এ পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি। এরমধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৫৬ লাখ ১ হাজার ২৩২টি। আর জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি।

২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতু। সেতু চালু হওয়ার পর প্রথম দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু ব্যবহার করেছিল। সেদিন টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST