1. shahajahanbabu@gmail.com : admin :
রাজধানীতে লরির ধাক্কায় পথচারী নিহত - Pundro TV
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন



রাজধানীতে লরির ধাক্কায় পথচারী নিহত

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

রাজধানীর মেরুল বাড্ডায় রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় ফরিদ মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সোমবার ভোর পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের নাতি নাজমুল হাসান জানান, তার নানা মেরুল বাড্ডার ইউলুপ ব্রিজের ঢালে নৈশপ্রহরীর কাজ করতেন। ভোরে একটি লরি তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST