1. shahajahanbabu@gmail.com : admin :
কুমারখালীতে চুরির অভিযোগে ভ্যানচালককে নির্যাতনের ঘটনায় মামলা, দুজন কারাগারে - Pundro TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন



কুমারখালীতে চুরির অভিযোগে ভ্যানচালককে নির্যাতনের ঘটনায় মামলা, দুজন কারাগারে

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চুরির অভিযোগ তুলে এক ভ্যানচালক তরুণকে মারধর ও চুল কেটে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর আজ শনিবার ভুক্তভোগী মো. নাঈম শেখ (২৪) বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে তাঁদের এজাহারনামীয় আসামি করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মো. রেজমত শেখ (৪৫) ও একই গ্রামের মিরাজুল ইসলাম (৪০)।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST