1. shahajahanbabu@gmail.com : admin :
সাবমেরিন কেবলে ত্রুটি, ব্যাহত দেশের ইন্টারনেট সেবা - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন



সাবমেরিন কেবলে ত্রুটি, ব্যাহত দেশের ইন্টারনেট সেবা

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ থাকায় দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। গ্রাহকরা ইন্টারনেট সেবার ধীরগতির অভিযোগ করছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, সিঙ্গাপুরে ফাইবার কেবল ‘ব্রেক’ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে।

জানা গেছে, সিমিউই-৫ দিয়ে দেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ হয়। এর পুরোটাই এখন বন্ধ আছে। যার কারণে গ্রাহকরা ইন্টারনেট সেবার ধীরগতি পাচ্ছেন। শনিবার (২০ এপ্রিল) বিকেলের মধ্যে জানা যাবে, এটা কবে নাগাদ স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST