1. shahajahanbabu@gmail.com : admin :
সারাদেশে কুয়াশাচ্ছন্ন ও তীব্র শীত হতে পারে বৃষ্টি - Pundro TV
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন



সারাদেশে কুয়াশাচ্ছন্ন ও তীব্র শীত হতে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

সারাদেশে কুয়াশাচ্ছন্ন ও তীব্র শীত বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার (১৭ জানুয়ারি) রাত থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর মেঘ ও কুয়াশা পরিষ্কার হয়ে গেলে নিয়মিত সূর্যের দেখা পাওয়া যাবে।

আবহাওয়া অফিস বলছে, আজ বুধবার রাতের পর বা আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পরদিন শুক্রবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST