1. shahajahanbabu@gmail.com : admin :
ঢাকা বায়ুদূষণে শীর্ষে - Pundro TV
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন



ঢাকা বায়ুদূষণে শীর্ষে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

আজ ৫ ডিসেম্বর (মঙ্গলবার) বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। সকাল ৮টা ৫৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

গবেষণা বলছে, বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত চারটি দেশ এবং দূষণের শীর্ষে থাকা ১০টি শহরের মধ্যে ৯টির অবস্থানই এ অঞ্চলে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST