1. shahajahanbabu@gmail.com : admin :
সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন - Pundro TV
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন



সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিলসহ একদফা দাবিতে নবমদফায় সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে  দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল।

সোমবার সকালে উত্তরায় ৪ নম্বর সেক্টর পার্কের উত্তর পাশ থেকে শুরু হয়ে ঢাকা গাজীপুর প্রধান সড়কে এসে মিছিলটি শেষ হয়। একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে দিচ্ছে। কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে কমিশন। সেখানে যাকে রাখার দরকার তাকে রেখে বাকিদের মনোনয়ন বাতিল করছে।

গত বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সর্বাত্মক অবরোধের এই দফার কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যুগপৎ আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ সফল করার জন্য দলের নেতাকর্মী ছাড়াও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। রোববার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ শেষ হবে মঙ্গলবার ভোর ৬টায়।

এর আগে গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফশিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় তিন দিনের হরতাল ও ষষ্ঠদফায় ১৫ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে জামায়াতে ইসলামী পালন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST