1. shahajahanbabu@gmail.com : admin :
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু  - Pundro TV
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন



নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ফয়জুল ইসলাম বোতল(৬২ )নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর)সকালে নীলফামারী – সৈয়দপুর রেলপথের খরয়াত নগর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ সুঠিপাড়া ঘোনপাড়ার বাসিন্দা।

পুলিশ সুত্রে জানা যায়, সকালে নীলফামারী-সৈয়দপুর রেলপথের খয়রাত নগর এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফয়জুল ইসলামের মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST