1. shahajahanbabu@gmail.com : admin :
প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে ক্লিনিক দিয়েছি: প্রধানমন্ত্রী - Pundro TV
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন



প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে ক্লিনিক দিয়েছি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেই। ফলে প্রাইভেট হাসাপাতাল গড়ে তোলার লক্ষ্যে ক্লিনিকের সমস্ত যন্ত্রপাতির ওপর ট্যাক্স বাতিল করে দিয়েছিলাম। পাশাপাশি মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্যসেবা গড়েছিলাম। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এটি ভালো সাড়া ফেলেছিল।  কিন্তু ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এলে কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়, ফলে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়।
রোববার হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘ন্যাশনাল লেপ্রোসি কনফারেন্সে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রমকে সমর্থন করে পাশে থাকার জন্য জাতিসংঘসহ সকল দেশকে ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST