1. shahajahanbabu@gmail.com : admin :
অবরোধের মধ্যেই লক্ষ্মীপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন



অবরোধের মধ্যেই লক্ষ্মীপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে আসনটির ১১৫ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সকাল সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর পৌর শহিদ স্মৃতি একাডেমি কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এ কেন্দ্রে বিপুলসংখ্যক নারী ও পুরুষ ভোটার দেখা যায়।

এদিকে লাঙল, গোলাপ ফুল ও আম প্রতীকের প্রার্থী অধিকাংশ কেন্দ্রেই এজেন্ট দিতে পারেননি। নেতাকর্মী ও জনবল না থাকায় প্রার্থী দিতে হিমশিম খেতে হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, লাঙলের প্রার্থী রাকিব হোসেন পৌর শহরের মজুপুর এলাকার পাবলিক স্কুল ও গোলাপ ফুলের প্রার্থী শামসুল করিম খোকন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন। তবে আম প্রতীকের প্রার্থী সেলিম মাহমুদ কোন কেন্দ্রে ভোট দেবেন তা জানা যায়নি। সেলিম মাহমুদের সঙ্গে যোগাযোগ করতে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ভোরেই প্রত্যেকটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব-বিজিবি ও আনসার সদস্যরা কাজ করছেন। এ ছাড়া ১৬ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনি এলাকায় দায়িত্বে আছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে। ভোটাররাও নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST