1. shahajahanbabu@gmail.com : admin :
একই পরিবারের ৫ সদস্য দগ্ধ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন



একই পরিবারের ৫ সদস্য দগ্ধ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শুক্রবার রাত ১টার দিকে ওই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সোনা উদ্দিনের (৪৫) শরীরের ৯৪ শতাংশ, আলি আহমেদের (৬৫) শরীরের ৫৮ শতাংশ, হাসুন বানুর (৫৫) শরীরের ৪৬ শতাংশ, সাহেরা বেগমের (২৪) শরীরের ৩০ শতাংশ এবং ওমর ফারুকের (১৫) শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আহতদের মধ্যে ওমর ফারুক বাদে বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

তিনি বলেন, রূপগঞ্জের আউখাবো এলাকায় একটি বাসায় শুক্রবার রাত ১টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তবে পাঁচজনই চিকিৎসাধীন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ হাসুন বানুর ভাতিজা মো. নূরে আলম বলেন, রূপগঞ্জের ওই বাড়ির নিচতলায় তারা ভাড়া থাকেন। হাসুন বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুঁটকির দোকানে কাজ করেন। এ ছাড়া মেয়ে সাহেরা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST