1. shahajahanbabu@gmail.com : admin :
বরগুনায় ককটেল উদ্ধার, গ্রেফতার বিএনপির ৫ নেতাকর্মী - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন



বরগুনায় ককটেল উদ্ধার, গ্রেফতার বিএনপির ৫ নেতাকর্মী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বরগুনার তালতলীতে অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাঁচ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিন বিএনপি নেতাকর্মীর কাছ থেকে নাশকতায় ব্যবহৃত ৫টি ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বিএনপি তিন দিনের অবরোধ ঘোষণা করে। অবরোধ বাস্তবায়নে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম হুমায়ূন আহমেদ, উপজেলা যুবদলের সদস্য শাহরিয়ার নাঈম নাশকতার পরিকল্পনা করছিল। এ অভিযোগে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

তাদের দেয়া তথ্যমতে, মঙ্গলবার ভোরে উপজেলার ফায়ার সার্ভিস সড়কে অভিযান চালিয়ে নাশকতার চেষ্টাকালে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ বিএনপির কর্মী মো. রুবেল, নান্টু ও মাসুমকে গ্রেফতার করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন, দুইজনকে নাশকতা করার পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি তিনজনসহ বিএনপি-জামায়াতের একাধিক নেতাদের অজ্ঞাত আসামি করে উপ-পরিদর্শক মামুন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST