1. shahajahanbabu@gmail.com : admin :
কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবধর্না অনুষ্ঠিত - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন



কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবধর্না অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার:

নীলফামারীর কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবধর্না অনুষ্ঠানের  আয়োজন করা হয়।
বুধবার বড়ভিটা ইউনিয়নের  চেয়ারম্যান ফজলার রহমানের সভাপতিত্বে এ আয়োজনটি করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল , এতে আরও উপস্থিত ছিলেন হামিদ মাষ্টার,সেলিমসহ প্রমুখ।

ফজলার রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত করব ।

তিনি আরও বলেন,শিক্ষার্থীরা  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে।

এসময় পি,এস,সি, জে এস,এসি পরিক্ষায় জিপিএ ৫  পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।  শিক্ষার্থীদের দেশ প্রেমে উদ্ভব হয়ে উচ্চ শিক্ষায় আগ্রহী হওয়ার লক্ষে এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST