1. shahajahanbabu@gmail.com : admin :
ভৈরবে দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর উদ্ধারকাজ সমাপ্ত, উভয় লাইনে চলছে ট্রেন - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন



ভৈরবে দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর উদ্ধারকাজ সমাপ্ত, উভয় লাইনে চলছে ট্রেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধার কাজ শেষ হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ২০মিনিটে বগি দুটি লাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ট্রেন চলাচলের জন্য লাইন পুরোপুরি প্রস্তুত হয় সকাল সাড়ে ছয়টায়। এরপর থেকে ডাউন এবং আপ উভয় লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

এতে করে উভয় পাশে আটকা পড়া ট্রেনগুলো ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে শুরু করে। তবে ট্রেন চলাচল এবং শিডিউল (সময়সূচি) সম্পূর্ণ স্বাভাবিক হতে এক দিনের অধিক সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. ইউসুফ প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দুর্ঘটনাকবলিত লাইনে বর্তমানে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের কথা বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই গতিতে ট্রেন চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST