1. shahajahanbabu@gmail.com : admin :
১৬৪ সেতু ওভারপাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন



১৬৪ সেতু ওভারপাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

সারাদেশে সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় নির্মিত ১৫০টি সেতু ও ১৪টি ওভারপাস উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সড়ক ও জনপদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর সড়ক যোগাযোগে উন্নতি ঘটাবে এসব সেতু। সারাদেশে যোগাযোগ ব্যবস্থা এক বিপ্লব সৃষ্টি করবে। এর মধ্যে ১৫০টি সেতুর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার। নির্মাণে মোট ব্যয় হয়েছে তিন হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা।

সবচেয়ে বড় সেতুটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ৫৫৮ দশমিক ২১ মিটার দীর্ঘ তিতাস সেতু। একইসঙ্গে উদ্বোধন করা হচ্ছে ১৪টি নতুন ওভারপাসও। যানজট নিরসনে দেশের উত্তরাঞ্চলে নির্মিত এসব ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, চালু হতে যাওয়া এসব সেতু ও বিভিন্ন মহাসড়কের ওভারপাস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগের ক্ষেত্রে বড় সুবিধা তৈরি করবে। সেতুগুলো প্রান্তিক জনগোষ্ঠীর জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে বলেও মনে করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST