1. shahajahanbabu@gmail.com : admin :
ওবায়দুল কাদের সম্পর্কে যা বলনেন মান্না - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন



ওবায়দুল কাদের সম্পর্কে যা বলনেন মান্না

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সমসাময়িক রাজনীতিক। তারা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছেন। ডাকসু নির্বাচন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি করেছেন। রাজনীতির বাইরেও তাদের মধ্যে একটা চমৎকার সম্পর্ক বিদ্যমান।

কয়েক দিন আগে কাদের বললেন ‘তলে তলে আপস’ হয়ে গেছে। মানে কী? আপস করে কি স্যাংশন র্যারেব ওপর থেকে উঠে গেছে। ভিসা নিষেধাজ্ঞা কি ওঠে গেছে। বলছেন আপস হয়ে গেছে। আবার বলছেন, আমরাও স্যাংশন দেব। এগুলো বলতে লজ্জা করে না তার।

তিনি আরও বলেন, তারা বলল আমেরিকা ভারতকে ছাড়তে পারবে না। আর আমরা ভারতের সঙ্গে আছি। তা হলে আমার প্রশ্ন— ভারতের সঙ্গে থাকলেই যদি কাজ হয়, তা হলে বাইডেনের সঙ্গে কেন সেলফি তোলা লাগে? কেন বাইডেনের সঙ্গে সেলফি তুলতে হয় এটি আমার প্রশ্ন।  মান্না বলেন, কেন গ্রিন কার্পেট রেখে বাম পাশ দিয়ে সেলফি তোলার জন্য বাইডেনের কাছে গেলেন। কোনো একজন সরকারপ্রধানকে কেন বাধা দিতে হলো।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST