1. shahajahanbabu@gmail.com : admin :
শূন্য দুই আসনের উপনির্বাচন মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন



শূন্য দুই আসনের উপনির্বাচন মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া-০২ এবং লক্ষ্মীপুর-০৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। দলের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ৬ অক্টোবর শুক্রবার থেকে ৮ অক্টোবর রোববার পর্যন্ত এ ফরম সরবরাহ করা হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আওয়ামী লীগ।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে তা জমা দেওয়া যাবে। দলের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে পারবেন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম ছাড়া নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের জন্য বলা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-০২ এবং লক্ষ্মীপুর-০৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST