1. shahajahanbabu@gmail.com : admin :
আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশ - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন



আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩

সরকারের পদত্যাগের একদফার পাশাপাশি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।  আজ সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক সমাবেশ করবে বিএনপি।

জানা গেছে, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে বিভিন্ন পেশাজীবীদের রাস্তায় নামানোর উদ্যোগ নিয়েছে দলটি। তারই অংশ হিসেবে গত শনিবার শ্রমিক কনভেনশন করা হয়েছে। এর পর আজ কৃষক সমাবেশ।

আগামী ৪ অক্টোবর সম্মলিত পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এর পর সব ছাত্র সংগঠনের উদ্যোগে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির। তারই অংশ হিসেবে ১৫টি ছাত্র সংগঠনের একটি জোটও করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুর ২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST