1. shahajahanbabu@gmail.com : admin :
আবারও কমল সোনার দাম - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন



আবারও কমল সোনার দাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারটের সোনার ভরিতে দাম এক হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এতে এই মানের সোনার ভরির দাম পড়বে এখন ৯৮ হাজার ২১১ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। রোববার থেকে এটি কার্যকর করা হবে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ২২ ক্যারটের সোনার ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, যা পরদিন বৃহস্পতিবার থেকে কার্যকর হয়। তখন থেকে এই মানের  এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST