1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও মাহফিল - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন



বগুড়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও মাহফিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বগুড়া শহরের দত্তবাড়িতে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক পত্নী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী লাকি আক্তার। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি উম্মে হানির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সহকারি কমিশনার পত্নী প্রিয়া।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলরুবা আমিনা আক্তার বানু সুইটের সঞ্চালনায় ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তার পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন স্বপ্না, নাজমা, সবিতা, মীরা, বিলকিস, হাসি, কোহিনুর, বিলাসী, মলি, লুৎফা, রেক্সোনা, মৌসুমী সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST