1. shahajahanbabu@gmail.com : admin :
আজ বিএনপির কর্মসূচি - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন



আজ বিএনপির কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ক্ষমতাসীদের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে আমিন বাজার চিশতিয়া ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে সমাবেশ করবে বিএনপি। এতে  প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের নিচতলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।

বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের ৬ষ্ঠ তলায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়া বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং যুবদল নির্বাহী কমিটির ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টার এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST