1. shahajahanbabu@gmail.com : admin :
মানব পাচার মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মজিদ গ্রেফতার - Pundro TV
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন



মানব পাচার মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মজিদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

২আগস্ট ২০২৩  তারিখে রাত্র ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানীর আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন লাহেরী মোহনপুর বাজারের মন্ডল সুপার মার্কেটের সামনে পাকা রাস্তায় একটি অভিযান পরিচালনা করে  মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত  আসামী হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মৃত ছালাম প্রামানিক এর ছেলে মোঃ আঃ মজিদ (৪৯),

আসামী মোঃ আঃ মজিদ ও তার সহযোগীরা সংঘবদ্ধ মানবপাচার দলের সক্রিয় সদস্য। আসামী চক্র দেশের বিভিন্ন লোকজনকে ইউরোপের দেশ লিবিয়া, ইতালি, জার্মানিসহ বিভিন্ন দেশে নিয়ে ভাল মানের কাজের কথা বলে নিয়ে যেতো।

পরে এ সকল লোকদের জিম্মি করে ফাঁদে ফেলে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদেরকে মারপিট করে অত্যাচার করত। ভিকটিমের অত্যাচারের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ভিকটিমের পরিবারের কাছে পাঠিয়ে দিত এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবী করত এবং টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করত। গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST