1. shahajahanbabu@gmail.com : admin :
অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য সরানো শুরু করেছে বিটিআরসি - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন



অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য সরানো শুরু করেছে বিটিআরসি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

হাইকোর্টের আদেশে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা ই রাকিব বিষয়টি আদালতকে জানিয়েছেন।

 

 

তিনি বলেন, এর মধ্যে বেশ কিছু ভিডিও অপসারণ করেছে বিটিআরসি। আশা করছি কয়েকদিনের মধ্যে তারেকের সব বক্তব্য অনলাইন থেকে অপসারণ সম্ভব হবে। ভবিষত্যেও তারেক রহমানের লাইভ ভিডিও প্রচারের ক্ষেত্রে কাজ করবে বিটিআরসি।

বিটিআরসির আইনজীবী আরও বলেন, গতকালই আমরা হাইকোর্টের আদেশের ল’ইয়ার সার্টিফিকেট পেয়েছি। হাইকোর্টের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এর সার্টিফায়েড কপির জন্য।

এর আগে গতকাল (২৮ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বক্তব্য সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST