1. shahajahanbabu@gmail.com : admin :
“মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে, আমাকে কেনা সম্ভব নয় ” - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন



“মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে, আমাকে কেনা সম্ভব নয় ”

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে গুঞ্জন উঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই চেকের ছবিটি ঘুরপাক খাচ্ছে।

সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা ফখরুল বলেন, এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে। আমাকে কেনা সম্ভব নয়।

তিনি বলেন, বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার।

অন্যদিকে চেকের সত্যতার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ডিপিএস হাসান জাহিদ তুষার বলেন, ‘এটি সত্য নয়।’
 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST