1. shahajahanbabu@gmail.com : admin :
চিকিৎসার জন্য স্ত্রী-সন্তানসহ সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন



চিকিৎসার জন্য স্ত্রী-সন্তানসহ সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার ছোট মেয়ে মির্জা সাফারুহও সঙ্গে গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল জানান, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে।

তিনি আরও জানান, আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসকের কাছ থেকে স্ত্রী রাহাত আরা বেগমের সময় নেওয়া ছিল। সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে তার। তাই তিনিও সিঙ্গাপুরে চিকিৎসা নেবেন।

দেশবাসী ও দলীয় নেতাকর্মীর কাছে এ জন্য দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST