1. shahajahanbabu@gmail.com : admin :
এক ঘণ্টায় নির্বাপণ ফতুল্লায় কারখানার আগুন - Pundro TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন



এক ঘণ্টায় নির্বাপণ ফতুল্লায় কারখানার আগুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফতুল্লার বিসিক শিল্প এলাকায় ফকিরা অ্যাপারেলসে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি টেলিফোনে বলেন, বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কোথা থেকে আগুনের সূত্রপাত্র সেটি এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান লিমা খানম।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST